পাঁচ বছরের মধ্যে এডিপি বাস্তবায়ন সবচেয়ে কম
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে কৃচ্ছ্রসাধনের চিত্র ফুটে উঠেছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) এডিপি বাস্তবায়ন হয়েছে মোট বরাদ্দের ২৮ দশমিক ১৬ শতাংশ। যেখানে করোনার ২০২০-২১ অর্থবছরে এডিপি বাস্তবায়ন হয়েছিল ২৮ দশমিক ৪৫ শতাংশ। এমনকি চলতি অর্থবছরের বাস্তবায়ন হার গত পাঁচ অর্থবছরের তুলনায় সবথেকে কম। ....
